ফুলদী নদীতে গোসলে নেমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবকর সিদ্দিক রাফি (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

2026-10-17T22:28:34+00:00
2026-10-17T22:28:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফুলদী নদীতে গোসলে নেমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম 
আবুবকর সিদ্দিক রাফিকে উদ্ধারে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবকর সিদ্দিক রাফি (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।

​নিখোঁজ রাফি নড়াইল জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। বাবার চাকরির সুবাদে তার পরিবার উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। রাফি তার পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশের ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। গোসলের একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও স্বজনরা তাৎক্ষণিক নদীতে নেমে সন্ধানের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দল আনা হয়েছে। বিকেল থেকে তারাও কাজ করে যাচ্ছে।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। সন্ধ্যায় আজকের দিনের মতো উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রোববার সকালে শিশুটির সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ফুলদী নদী  প্রথম শ্রেণির শিক্ষার্থী  নিখোঁজ  ​গজারিয়া  মুন্সীগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: