আন্তর্জাতিক হ্যান্ডবল : অধিনায়কসহ ৮ জনই তেঁতুলিয়ার মেয়ে

পঞ্চগড় প্রতিনিধি

খেলা

আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার দুই বোন সাকিবা জান্নাত

2026-10-17T22:34:43+00:00
2026-10-17T22:34:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আন্তর্জাতিক হ্যান্ডবল : অধিনায়কসহ ৮ জনই তেঁতুলিয়ার মেয়ে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পিএম 
আইএইচএফ ট্রফিতে হ্যান্ডবল জাতীয় দলের অধিনায়কসহ ৮ জনই তেঁতুলিয়ার মেয়ে। ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার দুই বোন সাকিবা জান্নাত সাম্মি ও সায়মা জান্নাত সীমা। তাদের মধ্যে সাকিবা জান্নাত সাম্মি পেশাগত জীবনে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য।

রোববার (১৮ অক্টোবর) থেকে রাজধানী ঢাকার পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) নেশন ট্রফি-২০২৬’। আন্তর্জাতিক এই আসরে দেশের প্রতিনিধিত্ব করবেন তেঁতুলিয়ার এই দুই লড়াকু বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাসিন্দা সেকেন্দার আলীর তিন মেয়েই বর্তমানে জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়। বড় দুই মেয়ে সাম্মি ও সীমা এবারের আসরে খেলছেন। তাদের ছোট বোন উম্মে সাজিদা সোহানাও জাতীয় দলের নিয়মিত সদস্য।

এদিকে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের বর্তমান স্কোয়াডে তেঁতুলিয়ার মোট ৮ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। তারা হলেন— ইসমেতারা নিশি (অধিনায়ক), সাকিবা জান্নাত সাম্মি, সায়মা জান্নাত সীমা, শিল্পী, আছিয়া, অনু ও শ্যামলী।

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা জন্য এবারের জাতীয় দলটি এক অনন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে বড় বিষয় হলো, জাতীয় এই দলের অধিনায়কত্বও করছেন তেঁতুলিয়ারই কৃতী সন্তান ইসমেতারা নিশি। তিনি সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। একটি উপজেলা থেকে অধিনায়কসহ ৮ জন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়া দেশের ক্রীড়া ইতিহাসে এক বিরল রেকর্ড।

জাতীয় দলে দুই মেয়েদের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত বাবা সেকেন্দার আলী। তিনি বলেন, ‘আমার মেয়েদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তারা যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলতে পারে এবং বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখতে পারে। বিশেষ করে সাম্মি ও সীমার এই অংশগ্রহণ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

দলের অধিনায়ক ইসমেতারা নিশির পরিবার জানায়, আমরা আনন্দিত যে আমাদের মেয়ে জাতীয় দলের অধিনায়ক হয়েছে। কাল থেকে খেলা শুরু হচ্ছে। সবাই দোয়া করবেন যে, নিশির নেতৃত্বে জয় আসে। তার জয় মানে বাংলাদেশের জয়, তেঁতুলিয়ার জয়।

তেঁতুলিয়ার সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, সঠিক তদারকি আর নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে এই অঞ্চলের মেয়েরা ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় সাম্মি, সীমা এবং অধিনায়ক নিশির নেতৃত্বে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন পুরো পঞ্চগড়বাসী।

সময়ের আলো/আতা
  বিষয়:   আন্তর্জাতিক হ্যান্ডবল  প্রতিযোগিতা  বাংলাদেশ জাতীয় নারী দল  লাল-সবুজ  জার্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: