উখিয়ায় অভিযানে মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়া বন রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।১৭ (অক্টোবর) দুপুর

2026-10-17T22:39:27+00:00
2026-10-17T22:39:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় অভিযানে মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পিএম 
রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। ছবি : সময়ের আলো
উখিয়া বন রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।

১৭ (অক্টোবর) দুপুর দেড়টার সময় বিটের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এর নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মুহিত, ইলিয়াসসহ একদল বনকর্মী শনিবার দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিটের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করে উখিয়া বন রেঞ্জ অফিসের হেফাজতে নিয়ে আসে। 

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করেন এবং পাহাড় কাটার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

সময়ের আলো/এনএন

  বিষয়:   উখিয়া  অভিযান  মাটিভর্তি ডাম্পার গাড়ি  জব্দ  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: