প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
সংগৃহীত ছবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন গেটে পোস্টারিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে সামাজিক মাধ্যমে এসব পোস্টারের ছবি ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেফরুল হাসান চৌধুরী বলেন, বিষয়টি কখন ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত বলতে পারবো।
সময়ের আলো/আতা