আন্তর্জাতিক হ্যান্ডবলে তেঁতুলিয়ার জয়গান, জাতীয় দলে খেলছেন দুই বোন

পঞ্চগড় প্রতিনিধি

খেলা

আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার দুই বোন সাকিবা জান্নাত

2026-10-17T23:54:26+00:00
2026-10-17T23:54:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
আন্তর্জাতিক হ্যান্ডবলে তেঁতুলিয়ার জয়গান, জাতীয় দলে খেলছেন দুই বোন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পিএম 
সাকিবা জান্নাত সাম্মি ও সায়মা জান্নাত সীমা। ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার দুই বোন সাকিবা জান্নাত সাম্মি ও সায়মা জান্নাত সীমা। তাদের মধ্যে সাকিবা জান্নাত সাম্মি পেশাগত জীবনে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য।

রোববার (১৮ অক্টোবর) থেকে রাজধানী ঢাকার পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) নেশনস ট্রফি-২০২৬’। আন্তর্জাতিক এই আসরে দেশের হয়ে লড়বেন তেঁতুলিয়ার এই দুই লড়াকু বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার উত্তর দর্জিপাড়া এলাকার বাসিন্দা সেকেন্দার আলীর দুই মেয়ে সাম্মি ও সীমা ক্রীড়াঙ্গনে অত্যন্ত প্রতিভাময়ী। তবে কেবল তারা দুজনই নন, এই পরিবারের ছোট মেয়ে উম্মে সাজিদা সোহানাও বর্তমানে জাতীয় নারী হ্যান্ডবল দলের সদস্য। এবারের আন্তর্জাতিক আসরে দুই বোন একসাথে খেলার সুযোগ পাওয়ায় সীমান্তঘেঁষা এই জনপদে বইছে আনন্দের জোয়ার।

চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের বর্তমান স্কোয়াডে তেঁতুলিয়ার মোট ৮ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। শুধু তাই নয়, জাতীয় এই দলের অধিনায়কত্বও করছেন তেঁতুলিয়ারই আরেক কৃতী সন্তান। একটি উপজেলা থেকে এতসংখ্যক খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়া পঞ্চগড়ের ক্রীড়া ইতিহাসে এক অনন্য রেকর্ড।

মেয়েদের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত বাবা সেকেন্দার আলী। তিনি বলেন, ‘আমার মেয়েদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তারা যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলতে পারে এবং বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখতে পারে। পেশাগত দায়িত্বের পাশাপাশি সাম্মি ও সীমার এই ক্রীড়া প্রতিভা অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

তেঁতুলিয়ার সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, সঠিক তদারকি আর পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের মেয়েরা ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় সাম্মি ও সীমার দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন পুরো পঞ্চগড়বাসী।

সময়ের আলো/আতা
  বিষয়:   আন্তর্জাতিক হ্যান্ডবল  প্রতিযোগিতা  বাংলাদেশ জাতীয় নারী দল  লাল-সবুজ  জার্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: