চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত মিজানের

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

মাঠজুড়ে সবুজ লতার সমারোহ। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো তরমুজ। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত কৃষকরা,

2026-10-18T08:28:15+00:00
2026-10-18T08:28:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত মিজানের
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৮ এএম 
অসময়ে তরমুজ চাষে বাজিমাত
মাঠজুড়ে সবুজ লতার সমারোহ। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো তরমুজ। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত কৃষকরা, তখন ভিন্নধর্মী উদ্যোগে অফ-সিজনে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষক মিজান।

প্রচলিত ধারণাকে পাশ কাটিয়ে অসময়ে তরমুজ চাষ করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তার খেতে উৎপাদিত তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি ও রসালো। ফলে স্থানীয় বাজারে এর চাহিদাও বেশ ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি সরেজমিনে মিজানের তরমুজের খেতে গিয়ে দেখা যায়, সবুজ লতার ভেতর সারি সারি তরমুজ। খেত থেকে সদ্য তোলা তরমুজ কেটে দেখা যায় টকটকে লাল শাঁস। স্বাদেও বেশ মিষ্টি ও রসালো।

কৃষক মিজান বলেন, অনেকে বলেছিলেন এই সময়ে তরমুজ চাষ করা সম্ভব নয়। তবে আমি ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে অফ-সিজনের জাত চাষের উদ্যোগ নিই। আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি। তিনি আরও বলেন, প্রচলিত সময়ের বাইরে তরমুজ চাষ করায় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে অন্য কৃষকরাও এভাবে লাভবান হতে পারবেন।


স্থানীয় কৃষকরা জানান, অসময়ে তরমুজ উৎপাদন হওয়ায় বাজারে-এর চাহিদা রয়েছে। মিজানের সফলতা দেখে অনেক কৃষকই এখন অফ-সিজন তরমুজ চাষের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মিজানের মতো উদ্যোক্তা কৃষকরা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন। অফ-সিজন তরমুজ চাষ লাভজনক হতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃষকের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নেওয়া এই উদ্যোগ শুধু মিজানের নিজের ভাগ্যই বদলাচ্ছে না, বরং চরফ্যাশনের কৃষিতে অফ-সিজন তরমুজ চাষের নতুন সম্ভাবনাও তৈরি করছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তরমুজ চাষ  বাজিমাত  ভোলা  চরফ্যাশন উপজেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: