প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রতিমন্ত্রীর পাহারা দেওয়া সেই পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুব উন্নয়ন অধিদফতরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন

2026-10-18T08:52:45+00:00
2026-10-18T08:52:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রতিমন্ত্রীর পাহারা দেওয়া সেই পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৫২ এএম 
প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রতিমন্ত্রীর পাহারা দেওয়া সেই পরীক্ষার ফল প্রকাশ। ছবি : সংগৃহীত
যুব উন্নয়ন অধিদফতরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অধিদফতরের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা-২০২৬ গত ১৬/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র পরবর্তীতে অত্র অধিদফতরের ওয়েবসাইট এবং এসএমএস -এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।

আদেশে আরো বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যদি কোনো প্রার্থী যে কোনো ধরনের অনিয়ম ও অসাধু উপায় অবলম্বন করে, তাহলে উক্ত প্রার্থীর প্রার্থিতা/ফলাফল বাতিল বলে গণ্য হবে।

এর আগে এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র তৈরির সময় সচিবালয়ে রাত কাটিয়ে আলোচনায় এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

এ নিয়োগের বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ অক্টোবর। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। ততক্ষণে দূরদূরান্ত থেকে আসা অনেক প্রার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এরপর নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর স্থানও পরিবর্তন করা হয়। 

পরের দফায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত বৃহস্পতিবার রাতভর সচিবালয়ে অবস্থান করেন আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারক করেছেন বলে শুক্রবার জানান তিনি।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া মামলায় সাতজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   প্রশ্ন ফাঁস  পরীক্ষার ফল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: