রোববার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানী ঢাকায় কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে মার্কেটে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে গন্তব্যে গিয়ে

2026-10-18T09:52:37+00:00
2026-10-18T09:52:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
রোববার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫২ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে মার্কেটে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে গন্তব্যে গিয়ে দোকানপাট বন্ধ পেয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও নির্দিষ্ট কিছু মার্কেট বন্ধ থাকবে। তাই ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকায় কেনাকাটার জন্য গেলে বন্ধের মুখে পড়তে পারেন।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলো হলো—মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা, আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, ক্যান্টনমেন্ট, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ।

এ ছাড়া আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট, গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটিম, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

কেনাকাটা করতে যাওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেটের সাপ্তাহিক বন্ধের সময়সূচি নিশ্চিত হয়ে নিলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো সম্ভব।

সময়ের আলো/জোই
  বিষয়:   রোববার  রাজধানী  এলাকা  দোকানপাট  মার্কেট বন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: