সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া

2026-10-18T10:09:07+00:00
2026-10-18T10:16:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০৯ এএম  আপডেট: ১৮.১০.২০২৬ ১০:১৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাড়ি থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এরইমধ্যে ঢাকা আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান উচ্ছ্বসিত স্থানীয় জনগণ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: