পরিবেশ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ, ভাতা ১০ হাজার টাকাপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। ২০২৬-২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি এ ইন্টার্নশিপ কর্মসূচিতে ১০ জনকে নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে, চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
ইন্টার্নশিপের তথ্য
প্রতিষ্ঠান : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পদের নাম : ইন্টার্ন
পদসংখ্যা : ১০টি
মেয়াদ : ছয় মাস
মাসিক ভাতা : ১০ হাজার টাকা
আবেদনের শুরু : ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ উভয়ই
আবেদনের যোগ্যতা
আবেদন করতে প্রার্থীকে পরিবেশবিজ্ঞান, ফরেস্ট্রি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষি, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর ও অঞ্চল পরিকল্পনা, ডেভেলপমেন্ট স্টাডিজ, জলবায়ু ও জীববৈচিত্র্য অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। এ ছাড়া আগে ইন্টার্নশিপ করেছেন, এমন প্রার্থীরা এ কর্মসূচিতে পুনরায় আবেদন করতে পারবেন না।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ সময় : ২৯ অক্টোবর ২০২৬।
বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।
সময়ের আলো/জোই