এখনও নিখোঁজ যশোরের একই পরিবারের চারজন

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে যশোরের একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কক্সবাজারে যাওয়া

2026-10-18T14:45:59+00:00
2026-10-18T14:45:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
এখনও নিখোঁজ যশোরের একই পরিবারের চারজন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম 
এখনও নিখোঁজ যশোরের একই পরিবারের চারজন। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে যশোরের একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কক্সবাজারে যাওয়া নাহিদুর রহমানের সন্ধানে তার পরিবার এখন পাগলপ্রায়। কিন্তু এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ চারজন হলেন, যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

পারিবারিক সূত্র জানায়, নাহিদুর ঢাকায় শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে তিনি ঢাকার মিরপুর শ্যাওড়াপাড়াতে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর নাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন পরিবারের সদস্য ও কর্মক্ষেত্রের সহকর্মীরা। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের আশঙ্কা, উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের মধ্যে তারাও থাকতে পারেন।

স্বজনেরা জানান নাহিদুর মাওলানা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি ক্রিমিনোলজি ও পুলিশ সাইন্স বিভাগে পড়তেন। নাহিদুরের বড়ভাই জাহিদুর রহমান প্রিন্স মণিরামপুর পৌরশহরে বসাবস করেন। নাহিদুর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি কক্সবাজারের হোটেলটির বুকিংয়ের বিলের ছবি হোয়াটসঅ্যাপে পাঠান।

বিলের কপিতে দেখা, যায় নাহিদুর ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টের একটি কক্ষ বুকিং করেছিলেন। নাহিদুর ১১ অক্টোবর রিসোর্ট বুকিং দিয়েছিলেন। ১৮ অক্টোবর দুপুর ১টায় তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল।


জাহিদুর জানান, নাহিদুর শুক্রবার কক্সবাজার যাবেন বলে বলেছিলেন। শনিবার আগুনের ঘটনা জানার পর ভাইকে মোবাইলে ফোন দেন। কিন্তু তিনি মোবাইলে নাহিদুর বা পরিবারের কাউকে পাচ্ছেন না। মোবাইল ফোনে তার ভাইদের না পেয়ে শনিবার সন্ধ্যায় নিজে রওনা হয়েছেন। তিনি জানান, তারা দুই ভাই। মা নেই। অসুস্থ বাবা আমাদের সঙ্গে গ্রামে থাকেন।

বাবা এখনো জানেন না নাহিদুরের ঘটনা। গৃহিণী স্ত্রীকে নিয়ে ঢাকাতে বসবাস করতো। ছুটি পেলে বা উৎসবে তারা গ্রামেতে আসতো। তারা বেঁচে আছে না, মারা গেছে সেটাও নিশ্চিত হতে পারিনি। তাদের নিয়ে উদ্বেগে রয়েছি।’

নাহিদুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, নাহিদ নামে একজন নিখোঁজ রয়েছেন, এটি জানা গেছে। বাকিদের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি জানান, ছয়জন নিখোঁজ ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বাকী চারজন নাহিদুরের পরিবার।

এদিকে, নাহিদুর ও তার পরিবার নিখোঁজের খবর শনিবার রাতে ছড়িয়ে পড়লে মণিরামপুর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি পোস্ট করে সমবেদনা জানাতে দেখা গেছে।

এর আগে, শনিবার সকালে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেকের টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ জন নিহত হন।

সময়ের আলো/জোই 
  বিষয়:   নিখোঁজ  যশোর  পরিবার  কক্সবাজার  উখিয়া  রিসোর্ট  টুপটুপ  অগ্নিকাণ্ড  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: