বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়

2026-10-18T15:17:52+00:00
2026-10-18T15:17:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম 
অভিযান চলাকালে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দ করা চিনিগুলো দুটি মাদরাসা ও এতিমখানায় দান করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চাকিদারপাড়া এলাকায় বাঘা থানা পুলিশের সহায়তায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। পাশাপাশি দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির মধ্যে ১০ বস্তা বাউসা দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সে এবং বাকি ২ বস্তা পাঁচপাড়া আমেনিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দান করা হয়।

অভিযান পরিচালনার খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি।

এবিষয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, বাঘার আইন-শৃঙ্খলা সুষ্ঠু আপরাধ দমনে করতে উপজেলা প্রশাসন তারপর রয়েছে, তারই ধারাবাহিকতায় সকালে আড়ানীতে দুটি গুড় তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের খবর পেলে কারখানা মালিক পালিয়ে যায়, ফলে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি। দুটি কারখানা থেকে মোট ১২ বস্তা চিনি জব্দ করে দুটি মাদরাসা ও এতিমখানায় দান করা হয়। তিনি আরও বলেন, ভেজাল পণ্যর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।   

ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাঘা  ভেজাল গুড় তৈরির কারখানা  অভিযান  সরঞ্জাম ধ্বংস  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: