সাংবাদিক আলিফ হত্যার দ্রুত তদন্তের দাবি সম্পাদক পরিষদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত

2026-10-18T15:34:12+00:00
2026-10-18T15:34:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সাংবাদিক আলিফ হত্যার দ্রুত তদন্তের দাবি সম্পাদক পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম 
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। ছবি : সংগৃহীত
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৮ অক্টোবর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড শুধু একজন নাগরিকের জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর গুরুতর আঘাত।

সম্পাদক পরিষদ বলেছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁর সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।


সংগঠনটি হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা সাংবাদিকতাসংশ্লিষ্ট বিরোধ অথবা পূর্ববর্তী হুমকির ঘটনা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক না কেন, কাউকে দায়মুক্তি দেওয়া যাবে না। কোনো প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। পাশাপাশি সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, আলিফ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাংবাদিক আলিফ  হত্যা  দ্রুত তদন্ত  দাবি  সম্পাদক পরিষদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: