সিলেটে নিরাপত্তায় ৪ শতাধিক ফোর্স

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে চার

2026-10-18T15:44:30+00:00
2026-10-18T15:44:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শারদীয় দুর্গোৎসব
সিলেটে নিরাপত্তায় ৪ শতাধিক ফোর্স
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম 
পূজামণ্ডপ পরিদর্শনকালে এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে চার শতাধিক সদস্য। পাশাপাশি নিয়মিত টহল, সাইবার মনিটরিং ও স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, সিলেট জেলা ও মহানগর এলাকায় এ বছর ৬৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় চালু রাখা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিমও।

এ সময় সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে এসআরবি-৯।

সময়ের আলো/এএন

  বিষয়:   সিলেটে নিরাপত্তায় ৪ শতাধিক ফোর্স 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: