লামিন ইয়ামাল বিশ্বসেরা ফুটবলার : ফ্লিক

ক্রীড়া ডেস্ক

খেলা

লামিন ইয়ামালকেই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মেনে নিলেন হান্সি ফ্লিক। এক দিন আগে ইনস্টাগ্রামে একটি কমেন্টে নেইমারও লামিনকে বিশ্বসেরা খেলোয়াড়

2026-10-18T16:21:22+00:00
2026-10-18T16:21:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
লামিন ইয়ামাল বিশ্বসেরা ফুটবলার : ফ্লিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম 
লামিন ইয়ামালকেই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মেনে নিলেন হান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামালকেই বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মেনে নিলেন হান্সি ফ্লিক। এক দিন আগে ইনস্টাগ্রামে একটি কমেন্টে নেইমারও লামিনকে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছিলেন।

গত রাতে রিয়াল বেতিসের মুখোমুখি হয় বার্সেলোনা। ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে খাতা খোলেন লামিন। একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আলোচনায় আসেন এই স্প্যানিশ তারকা। তবে তাঁর খেলার ধরন নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, ১৯ বছর বয়সী এই ফুটবলারই বিশ্বের সেরা খেলোয়াড়। তাঁর কোচ হান্সি ফ্লিকও এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন।

ইয়ামালের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ফ্লিক বলেন, ‘ওর বয়স মাত্র ১৯ বছর, অথচ প্রতিটি ম্যাচেই খেলছে এবং স্বাভাবিকভাবেই তার ওপর অনেক চাপ রয়েছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। ওর পারফরম্যান্স অসাধারণ, একই সঙ্গে ওর মানসিকতাও দুর্দান্ত। এভাবেই বড় খেলোয়াড়রা নিজেদের তৈরি করে।’


ম্যাচের শেষ দিকে ইয়ামালকে তুলে নেওয়ার সিদ্ধান্তও ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ। খেলোয়াড়টির পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে ফ্লিক বলেন, ‘এই ফলাফলের পর ওকে তুলে নেওয়াটা প্রয়োজন ছিল। আমি ওকে বলেছি, ওর পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। ও অসাধারণ একটি ম্যাচ খেলেছে।’

তবে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয়ের আনন্দের মধ্যেও স্বস্তিতে নেই বার্সেলোনা। রক্ষণভাগের একাধিক খেলোয়াড়ের চোট নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে ক্লাবটির। ম্যাচ চলাকালে শারীরিক সমস্যায় মাঠ ছাড়েন এরিক গার্সিয়া ও জেরার্ড মার্তিন।

এ ছাড়া জুলস কুন্দের শারীরিক অবস্থাও ভাবাচ্ছে কোচকে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে তাই রক্ষণভাগের খেলোয়াড় বাছাইয়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারে কাতালানরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   লামিন ইয়ামাল  বিশ্বসেরা  ফুটবলার  ফ্লিক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: