পূজা দিতে গিয়ে বাড়ি ফাঁকা, চুরি হলো স্বর্ণালংকার ও টাকা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে পরিবারের সদস্যরা পূজা ও দাওয়াতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে দুই ভরি

2026-10-18T16:45:49+00:00
2026-10-18T16:45:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পূজা দিতে গিয়ে বাড়ি ফাঁকা, চুরি হলো স্বর্ণালংকার ও টাকা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম 
৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার সঞ্জিৎ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে পরিবারের সদস্যরা পূজা ও দাওয়াতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার সঞ্জিৎ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য অর্ণব দত্ত জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা মন্দিরে পূজা দিতে বাড়ি থেকে বের হন। পূজা শেষে দুপুর ২টার দিকে তাঁর মা ও স্ত্রী ঘরে তালা দিয়ে একটি দাওয়াতে যান। বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে তাঁরা সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় আলমারিতে রাখা দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।

অর্ণব দত্তের ধারণা, চোরেরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   পূজা  বাড়ি ফাঁকা  চুরি  স্বর্ণালংকার ও টাকা  বোয়ালখালী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: