কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড : মালিককে প্রধান আসামি করে মামলা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে

2026-10-18T17:11:32+00:00
2026-10-18T17:11:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড : মালিককে প্রধান আসামি করে মামলা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং প্রতিষ্ঠানটির রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের মধ্যে মোহাম্মদ সুমনকে ঘটনার দিন সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। 

তিনি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি রুজু করেছে এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে, অধিকতর তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  মেরিন ড্রাইভ  সড়ক  ইনানী  পাটুয়ারটেক  টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ  অগ্নিকাণ্ড  ম্যানেজার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: