হিলিতে অভিযানে মাদক ব্যবসায়ী বাবা-ছেলেসহ গ্রেফতার ৪

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা-ছেলেসহ গ্রেফতার চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) হাকিমপুর হিলি পৌর

2026-10-18T21:23:48+00:00
2026-10-18T21:23:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হিলিতে অভিযানে মাদক ব্যবসায়ী বাবা-ছেলেসহ গ্রেফতার ৪
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম 
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী বাবা-ছেলেসহ গ্রেফতার চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া ও ধরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। 

পরে আইনি প্রক্রিয়াশেষে রোববার বিকেল চারটার দিকে হাকিমপুর থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেছেন বিজিবি। 

গ্রেফতার আসামিরা হলেন, হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে মাহে আলম, তার ছেলে রেজওয়ান প্রধান, রিমন, শাহারিয়ার রিফাত ও ধরন্দা ফকিরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে বেলাল হোসেন। 

জয়পুরহাট -২০ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবা-ছেলেসহ চারজনকে আটক করে বিজিবি। এসময় আসামির নিজ বাড়িতে মজুদ ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ৭১১ পিস, ফেন্সিডিল ১২ বোতল, ৩টি অ্যানড্রয়েড সও চারটি মোবাইল ফোন, নগদ অর্থ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করে বিজিবি। আটক মাদকদ্রব্য পণ্যের মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
 
আসামিসহ মাদকদ্রব্য হাকিমপুর থানায় মামলা দায়েরপূর্বক দুপুরের পরে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ মূলক জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের পাশাপাশি এসব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম বলেন, রোববার বিকেলে বিজিবি কৃতক যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ চার আসামিকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়েরপূর্বক জমা দিয়েছে বিজিবি।আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার আগে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   হিলি  অভিযান  মাদক ব্যবসায়ী  বাবা-ছেলে  গ্রেফতার  দিনাজপুর  হাকিমপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: