উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার

2026-10-18T22:26:51+00:00
2026-10-18T22:26:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৬ পিএম 
গ্রেফতার ১১ জনকে আইনি প্রক্রিয়াশেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার চারজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত দুইজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনও রয়েছেন। নিয়মিত মামলায় গ্রেফতার অপর তিনজন হলেন মো. কলি মোল্লা, মো. জুবায়ের ও আবুল কাসেম প্রকাশ পেটান আলী।

এছাড়া জিআর সাজা পরোয়ানায় গ্রেফতার হয়েছেন সামছুল হক ওরফে বেলাল এবং সৈয়দ আহমেদ মনির। পুলিশের তথ্যমতে, তাঁদের মধ্যে একজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড এবং অপরজনের দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের সাজা রয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের ২০ দিন করে এবং তিনজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ১১ জনকে আইনি প্রক্রিয়াশেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   উখিয়া  ১১ আসামি গ্রেফতার  উখিয়া  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: