দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আখতার (২৩) নামে এক নারী। রোববার (১৮

2026-10-18T22:37:29+00:00
2026-10-18T22:37:29+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ পিএম 
অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আখতার (২৩) নামে এক নারী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো স্বর্ণা আখতারের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের (২৭) সঙ্গে স্বর্ণা আখতারের বিয়ে হয়েছিল। শাকিল মাদকাসক্ত হওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে।

ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে স্বর্ণা তাঁর দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   দিনাজপুর  স্বর্ণা আখতার  দুই সন্তানকে হত্যা  মায়ের আত্মহত্যা  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: