সচিবলায়ে রদবদল, ১০ কর্মকর্তার কে কোথায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সচিব ও সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব

2026-10-18T22:56:01+00:00
2026-10-18T22:56:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সচিবলায়ে রদবদল, ১০ কর্মকর্তার কে কোথায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সচিব ও সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিকল্পনা কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীর। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব এবং একজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য সাতজনকে সচিব বা সমমর্যাদার পদে বদলি করা হয়েছে। এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আসছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জনপ্রশাসন  মন্ত্রণালয়  আদেশ  সচিব  কর্মকর্তা  পরিবর্তন  বাণিজ্য  নৌপরিবহন  মুক্তিযুদ্ধবিষয়ক  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: