প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:১০ এএম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলেই দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ইশরাক।
পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা প্রথাগতভাবে কার্যকর করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে নির্দেশ কার্যকর হওয়ার জন্য আলাদা কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না বলেও উল্লেখ করেন তিনি।
ইশরাক আরও বলেন, এ-সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃতীয়, চতুর্থ বা আরও দূরবর্তী কোনো ব্যক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তার নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।
সময়ের আলো/জেডি