হরমুজে সমুদ্র মাইনে আঘাত, জ্বলছে তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্র মাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি

2026-10-19T03:08:02+00:00
2026-10-19T03:08:02+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে সমুদ্র মাইনে আঘাত, জ্বলছে তেলবাহী ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০৮ এএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্র মাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির দাবি, ইরানের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করছিল ট্যাংকারটি। এ সময় এটি নিজস্ব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দেয়।

ইরানের ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়, ‘অবৈধ একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নৌ মাইনে আঘাত হানার পর এর ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ  সমুদ্র মাইন  আঘাত  তেলবাহী ট্যাংকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: