প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ এএম
ছবি : সংগৃহীত রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর এশিয়ার বাজারে সোমবার সকালে লেনদেন শুরুর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এর মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকরের আগেই বাতিল করা হয়। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ও ছিল।
এর আগে শুক্রবার লেনদেন শেষে তেলের দাম গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্তের পর দাম কমেছে।
সময়ের আলো/জেডি