প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:১৯ এএম
দেশজুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ছবি : সংগৃহীতদেশজুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিছু সময়ের জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এদিকে, তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে আজ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না। তবে আকাশের সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে।
সময়ের আলো/এমকে