আজ সারাদেশের স্বর্ণের দোকান বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৯

2026-10-19T09:52:53+00:00
2026-10-19T09:56:29+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
আজ সারাদেশের স্বর্ণের দোকান বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫২ এএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৯:৫৬ এএম
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৯ অক্টোবর) ফলে সারা দেশে আজ স্বর্ণের স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে। এর আগে রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণের কারিগরদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাজুসের এ সিদ্ধান্তের ফলে আজ দেশের কোথাও স্বর্ণের দোকানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চলবে না। তাই স্বর্ণ কেনাকাটার পরিকল্পনা থাকলে ক্রেতাদের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


তবে মহাষ্টমীর ছুটি শেষে কবে থেকে স্বর্ণের দোকানগুলোতে স্বাভাবিক বেচাকেনা শুরু হবে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   মহাষ্টমী  স্বর্ণের দোকান  জিুয়েলারি  বাজুস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: