দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দল চায়নি, বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ

2026-10-19T13:53:42+00:00
2026-10-19T13:53:42+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম 
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
দল চায়নি, বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। বিশেষ কারণগুলো আমি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরব।

তিনি আরও বলেন, এখন আমি আরও জোরালোভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তবে এমন উপযুক্ত পদ্ধতিতে কাজ করব, যাতে নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ইশরাক  পদত্যাগ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: