হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু

2026-10-19T18:53:16+00:00
2026-10-19T18:53:16+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৯৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।


স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জনে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাম  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: