অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

2026-10-19T19:24:32+00:00
2026-10-19T19:24:32+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম 
ছবি : সময়ের আলো
হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে তাদের মেলার কার্যক্রম বন্ধ রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এরপরও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় অভিযান চালিয়ে পাঁচজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে মেলায় স্থাপন করা বিভিন্ন গেট ও দোকানের কাঠামো অপসারণ করা হয়। চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্য এবং পৌরসভা কর্তৃপক্ষ অভিযানে সহযোগিতা করে।

এদিকে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/আতা
  বিষয়:   হবিগঞ্জ  চুনারুঘাট  সরকারি কলেজ  অনুমতি  বাণিজ্য মেলা  কারাদণ্ড  ভ্রাম্যমাণ আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: