ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই হতে পারে প্রজ্ঞাপন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তারা ইশরাক

2026-10-19T20:42:53+00:00
2026-10-19T20:42:53+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই হতে পারে প্রজ্ঞাপন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তারা ইশরাক হোসেনের পদত্যাগপত্র পেয়েছেন। আজই প্রজ্ঞাপন হতে পারে।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন। পরে সে বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।


বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ছিলেন ইশরাক হোসেন।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৩ জনে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইশরাকের পদত্যাগপত্র  মন্ত্রিপরিষদ বিভাগ  প্রজ্ঞাপন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: