‘পশু চিকিৎসকের ডাক্তারি’তে নবজাতকের মৃত্যুর অভিযোগ, সংকটাপন্ন মা

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পশুচিকিৎসক ও হাতুড়ে স্বাস্থ্য সহকারী ভুল চিকিৎসায় প্রসবকালীন জটিলতায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাশাপাশি ভুল চিকিৎসায় ওই

2026-10-19T21:47:55+00:00
2026-10-19T21:47:55+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘পশু চিকিৎসকের ডাক্তারি’তে নবজাতকের মৃত্যুর অভিযোগ, সংকটাপন্ন মা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে পশুচিকিৎসক ও হাতুড়ে স্বাস্থ্য সহকারী ভুল চিকিৎসায় প্রসবকালীন জটিলতায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাশাপাশি ভুল চিকিৎসায় ওই প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের শাহাদাত মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে প্রসূতির অপচিকিৎসা, নবজাতকের মৃত্যু এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন নেটিজেনরা।

এ ঘটনায় সোমবার (১৯শে অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী প্রসূতি চাঁদনী আক্তার (১৮)। তিনি ওই গ্রামের দরিদ্র রিকশা চালক চাঁনমিয়া শেখের মেয়ে। তার স্বামীর নাম মুন্নাফ শেখ। বিয়ের ৪ বছর পর এটাই ছিল চাঁদনীর প্রথম গর্ভধারণ ও অনেক স্বপ্ন-সাধনার সন্তান।

পরিবারের দাবি, চাঁদনীর গর্ভকালীন কোনো জটিলতা ছিল না। ৮ অক্টোবর রাত ২টার দিকে চাঁদনীর প্রসব ব্যথা শুরু হলে একে একে রোকেয়া বেগম ওরফে রুকি নামের এক ধাত্রী পশু চিকিৎসক আসলাম আলী সরদার এবং লাভলী আক্তার রথী নামে ডিএমএফ কোর্স সম্পন্নকারী এক স্বাস্থ্য সহকারী এসে ভুল চিকিৎসায় প্রসব করানোর চেষ্টা করায়। পরে রথী প্রসব মুখ কেটে নবজাতক প্রসব করান। কিন্তু ততক্ষণে নবজাতকের মৃত্যু হয়। 

পরিবার জানিয়েছে, ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা গুরুতর হয়ে উঠলে ১৭ অক্টোবর গোয়ালন্দ হাসপাতালে নেয়া। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই জটিল বলে জানা গেছে।

প্রসূতির বাবা চাঁন মিয়া শেখ ও মা চায়না আক্তার বলেন, আমরা আমাদের নাতিরে হারায় ফেলেছি। এখন চাই আমাদের মাইয়াটা অন্তত সঠিক চিকিৎসা পেয়ে বেঁচে থাকুক। সেইসাথে আমরা আমাদের মেয়ের এই পরিণতির জন্য দায়ীদের বিচার চাই।

অভিযুক্ত ফার্মাসিস্ট লাভলী আক্তার রথী দাবি করে বলেন, তিনি ডিএমএফ নামে ৪ বছর মেয়াদি একটি স্বাস্থ্য সহকারীর কোর্স সম্পন্ন করেছেন। নরমাল ডেলিভারি করানোর বিষয়ে তার এখতিয়ার আছে। মূলত, দীর্ঘ সময় রোগীকে বাড়ির রেখে চেষ্টা করায় আগেই বাচ্চা এবং বাচ্চার মায়ের অবস্থা খারাপ করে ফেলেছিল পশুচিকিৎসক আসলাম এবং ধাত্রী।

অভিযুক্ত পশু চিকিৎসক আসলাম দাবি করেন, তিনি দীর্ঘ ২২/২৩ বছর ধরে পশু চিকিৎসার পাশাপাশি মানুষের চিকিৎসা দিয়ে থাকেন। তার এমএলএফ বা পল্লী চিকিৎসকের একটি কোর্স সম্পন্ন করা আছে। গ্রামে তার চিকিৎসার সুনাম রয়েছে।

খবর পেয়ে দুপুরে সরেজমিন চাঁদনীর বাবার বাড়িতে খোঁজ খবর নিতে যান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিভিল সার্জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা হয়েছে।

বিষয়টি যেহেতু জনস্বাস্থ্য সংশ্লিষ্ট, তাই ভিকটিমের পরিবার কোনো মামলা-মোকদ্দমা না করলেও তারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  পশুচিকিৎসক  নারী  স্বাস্থ্য সহকারী  ভুল চিকিৎসায় প্রসবকালীন জটিলতায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাশাপাশি ভুল চিকিৎসায় ওই প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: