বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রাম প্রসাদ (৩০) ও তার ১২ বছর বয়সি কন্যা কিরণ মালা বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (১৯ অক্টোবর)

2026-10-19T22:11:33+00:00
2026-10-19T22:11:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম 
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রাম প্রসাদ (৩০) ও তার ১২ বছর বয়সি কন্যা কিরণ মালা বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার শুভগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত রাম প্রসাদ ইউনিয়নের তারাকান্দি গ্রামের সোনা প্রসাদের ছেলে, পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। এবং তার মৃত কন্যা স্থানীয় বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাম প্রসাদ ও তার ২য় স্ত্রী হাওসি রাণীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনার কয়েকদিন পূর্ব থেকে ঝগড়াঝাঁটি চলছিল। এবং এ কারণে কয়েকদিন ধরে রাম প্রসাদ ঘরের বারান্দায় ঘুমাতো।

ঘটনার আগে পাড়ায় চলমান দুর্গা পূজার মণ্ডপে তারা বাবা-মেয়ে দীর্ঘ সময় কাটিয়ে গভীর রাতে বাড়ি ফেরে। এবং কোমলপানীয়ের সাথে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট মিশিয়ে পান করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, কিরণ মালা রামের প্রথম স্ত্রী পপি রাণীর গর্ভে জম্ম গ্রহণ করে। অনেক আগেই প্রথম স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়। পরে রাম, স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী হাওসি রাণীর সাথে সংসার পাতে। ২য় পক্ষে রামের কোনো সন্তানাদি নেই। তবে, হাওসি রাণির আগের পক্ষের সন্তান রাম ও হাওসির সাথে থাকতো।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় কাজিপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, এবং সুরতহাল প্রতিবেদনের জন্য দুটি মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজগঞ্জ  কাজিপুর  বিষপান  আত্মহত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: