প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
রংপুরে চাঁদা না দেওয়ায় মার্কেট ভাঙচুরের অভিযোগ। ছবি : সময়ের আলোরংপুরের পাগলাপীরে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর, হত্যার হুমকি ও মার্কেট ভাঙচুরের অভিযোগ উঠেছে আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় এজাহার দিয়েছেন মার্কেট মালিক মো. সামছুজ্জামান ফিরোজ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই অভিযুক্তরা ‘মেসার্স আব্দুস সাত্তার মার্কেট’-এর মালিকের কাছে মাসিক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৬ সেপ্টেম্বর বিকেলে লাঠি, লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে মার্কেটে প্রবেশ করে তাঁকে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এ সময় ক্যাশ ড্রয়ার থেকে ৭৭ হাজার ৪০০ টাকা নিয়ে যাওয়া হয় এবং মার্কেটের দেয়াল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়। চাঁদা না দিলে পুরো মার্কেট ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা রুজুর কথা উল্লেখ রয়েছে।
অন্যদিকে অভিযুক্ত লিপন বলেন, আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। এই মার্কেটে অংশীদার আমরা এবিষয়ে আদালতে মামলা বিচারাধীন।
রংপুর সদর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ঘরটা উল্লেখ করলে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ মিয়ার মামলা গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/আতা