জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায়

2026-10-19T23:08:58+00:00
2026-10-19T23:08:58+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে সময়ের ছাড় হিসাব করার পরও নির্ধারিত ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। আইসিসির ম্যাচ রেফারিদের এমিরেটস প্যানেলের ডেভিড গিলবার্ট এই জরিমানা আরোপ করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

মাঠের পারফরম্যান্সেও দিনটি ভালো কাটেনি বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে দলটি। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পরশু আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জিম্বাবুয়ে  জরিমানা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: