পিরোজপুরে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ মা-মেয়ে

পিরোজপুর সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অধিকাংশ যাত্রী

2026-10-20T02:25:00+00:00
2026-10-20T02:25:00+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ মা-মেয়ে
পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:২৫ এএম 
ছবি : সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও এক নারী ও তাঁর শিশুকন্যা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর প্রান্তের শ্রীরামকাঠী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৪৫) ও মেয়ে অদ্রিতা বেপারী (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন শংকর বেপারী। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ভরতকাঠীতে এসেছিলেন তিনি। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় পূজা দেখে পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন।

রাত ৯টার দিকে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্ত থেকে ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই সেটি নদীতে ডুবে যায়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, ট্রলারটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী এবং কয়েকটি ভারী মোটরসাইকেল ওঠানোর কারণে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটি নাজিরপুর প্রান্তেই ডুবে যায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ট্রলারটিতে ৫০ জন যাত্রী ও ছয়টি মোটরসাইকেল ছিল। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে শংকর বেপারীর স্ত্রী ও মেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পিরোজপুর  ট্রলারডুবি  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: