বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার শাকপুরা

2026-10-20T08:25:20+00:00
2026-10-20T09:06:46+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:০৬ এএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার শাকপুরা আরকান সড়কের মিলিটারিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ধারণা, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো জামা ছিল না; পরনে ছিল শুধু লুঙ্গি।


বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৪ বছর। প্রাথমিকভাবে তিনি সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বোয়ালখালী  চট্টগ্রাম  সড়ক দুর্ঘটনা  অজ্ঞাত ব্যক্তি  মৃত্যু  পরিচয় শনাক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: