আজ ৩ জেলা সফর করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সফরে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়,

2026-10-20T08:38:13+00:00
2026-10-20T09:17:07+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
আজ ৩ জেলা সফর করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:১৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সফরে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, চেক বিতরণ এবং জনসভায় অংশ নেবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে যাবেন তিনি। 


রংপুরের পর রাজশাহীর ধর্মসভা মন্দিরে মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় যোগ দেবেন। 

দিনের সবশেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। 

মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় করবেন তিনি। এরইমধ্যে, তার সফরকে ঘিরে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   প্রধানমন্ত্রী  সফর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: