প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:০৯ এএম আপডেট: ২০.১০.২০২৬ ৯:১০ এএম
মহানবমী মানেই উৎসবের আনন্দের পাশাপাশি বিদায়ের বিষাদ। ছবি : সময়ের আলো আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় রীতি ও আচার মেনে সারা দেশের পূজামণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। কোনো কোনো মণ্ডপে আয়োজন করা হবে বলিদানের আনুষ্ঠানিকতা।
মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় মহামায়ার আরাধনায় জ্বলে উঠবে শত শত প্রদীপ। মহানবমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের সন্ধ্যা আরতি।
মহানবমী মানেই উৎসবের আনন্দের পাশাপাশি বিদায়ের বিষাদ। ভক্তদের প্রার্থনা ও আরাধনার মধ্যেই অনুভূত হবে দেবীকে বিদায় জানানোর আবেগ। আগামীকাল বুধবার বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে।
এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে বা ঘোড়ায়, আর গমন করবেন নৌকায়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দেবীর এই দুই বাহনে আগমন ও গমনকে অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে পূজারিরা মনে করেন, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করলে সব অশুভ শক্তি পরাভূত হবে।
সময়ের আলো/মহু