সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পূজামণ্ডপ দেখতে যাবেন রংপুরে

সৈয়দপুর (রংপুর) সংবাদদাতা

সারাদেশ

দুর্গাপূজার নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০

2026-10-20T10:33:11+00:00
2026-10-20T10:34:55+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পূজামণ্ডপ দেখতে যাবেন রংপুরে
সৈয়দপুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১০:৩৪ এএম
সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দুর্গাপূজার নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এদিন তার রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সৈয়দপুর  প্রধানমন্ত্রী  পূজামণ্ডপ  রংপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: