প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ভেড়ামারার কনিকা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার পেলেন কুষ্টিয়ার ভেড়ামারার তরুণী নারী উদ্যোক্তা পারভীন নাহার

2026-10-20T14:07:38+00:00
2026-10-20T14:07:38+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ভেড়ামারার কনিকা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম 
ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার পেলেন পারভীন নাহার কণিকা। ছবি : সময়ের আলো
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার পেলেন কুষ্টিয়ার ভেড়ামারার তরুণী নারী উদ্যোক্তা পারভীন নাহার কণিকা। 

শনিবার (১৭ই অক্টোবর) তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে উক্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কনিকার হাতে উক্ত অ্যাওয়ার্ড ও অনুদানের চেক তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পারভীন নাহার কণিকা কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের কলেজপাড়ার মৃত আসাদুজ্জামান কাজল ও শিল্পী খাতুন দম্পতির মেয়ে। সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। পাশাপাশি দেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।

আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে বাছাই করা ১৫ জন তরুণ-তরুণী এবার পুরস্কার পান। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।


কুষ্টিয়ার ভেড়ামারার এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া কনিকার জীবনের শুরুটা ছিল নিদারুণ সংগ্রামের। বাবার অসুস্থতা, পারিবারিক অভাব এবং অল্প বয়সে বাল্যবিবাহ ও স্বামীর চরম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো দমে যাননি। বরং সব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি প্রথমে টিউশনি, সেলাই ও নার্সিংয়ের মতো পেশায় যুক্ত হয়ে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করেন।

পরবর্তীতে নিজের একটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির ব্যবসা শুরু করেন কনিকা। আর্থিক সংকটের মধ্যেও তিনি ২০১৯ সালে ‘উষা যুব উন্নয়ন সংগঠন’ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি এলাকার তরুণ-তরুণীদের নিয়ে ন্যাপকিন তৈরি, নকশীকাঁথা এবং গবাদিপশু পালনের মতো কার্যক্রম শুরু করেন, যা আজ অনেকের আত্মকর্মসংস্থানের পথ তৈরি করেছে।

পারভীন নাহার কনিকার জাতীয় স্বীকৃতিতে ভেড়ামারা জুড়ে বইছে আনন্দের জোয়ার। তার এই অসাধারণ পথচলা ও স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মকে আত্মকর্ম সংস্থান ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে বলে স্থানীয় সুশীল সমাজ মনে করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রী  ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড  ভেড়ামারা  নারী উদ্যোক্তা  কনিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: