পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়েছে, ২০২৬

2026-10-20T14:50:05+00:00
2026-10-20T14:58:06+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ২:৫৮ পিএম
সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ছবি : সংগৃহীত
নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশের আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক ভাতাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোনো মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হবে।

রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।


প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে ভাতা পান, কিন্তু সেই ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাদের আপাতত ২০২৬ সালের ৩০ জুনে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে।

নতুন বেতনকাঠামোয় মূল বেতন সমন্বয়ের ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুনের বিদ্যমান মূল বেতনকে ভিত্তি ধরা হবে। তবে আদেশের আওতাবহির্ভূত শতাংশভিত্তিক ভাতার হিসাব আপাতত নতুন মূল বেতন অনুযায়ী হবে না। ফলে নতুন পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া চললেও নির্দিষ্ট কিছু ভাতার ক্ষেত্রে পুরোনো বেতনের হিসাবই বহাল থাকছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পে স্কেল  প্রজ্ঞাপন  জারি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: