প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
বুধবার দেশের কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংগৃহীত ছবিডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের কারণে বুধবার (২১ অক্টোবর) ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিকসহ প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজের জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো— বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/ইউএমএইচ