ধামইরহাটে মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা সদর কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত শ্রী বিজন বাগচীর

2026-10-20T18:28:50+00:00
2026-10-20T18:28:50+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ধামইরহাটে মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
পজেলা সদর কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত শ্রী বিজন বাগচি, কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা করছেন। ছবি: সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা সদর কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত শ্রী বিজন বাগচীর উপস্থিতিতে কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা শুরু করা হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সকাল ১০টার দিকে পুরোহিত অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহানবমীর বিশেষ যজ্ঞর আয়োজন করেন। এবং পূর্ণাহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করার মাধ্যমে সকাল ১১টার দিকে মহানবমীর পূজা শেষ হয়।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট ধামইরহাট উপজেলা শাখার সভাপতি শ্রী মহেশ কুমার পাল সময়ের আলোকে বলেন, শুক্রবার ষষ্ঠী ঘট স্থাপনের পরে কল্পারম্ভ ও দেবী দুর্গার বোধনের মাধ্যমে উপজেলার ৩২টি পূজা মণ্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু করা হয়েছে। 

মহেশ পাল আরও বলেন, মহানবমীতে কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা শেষে ভক্তবৃন্দ দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।

সময়ের আলো/এনএন



  বিষয়:   মহানবমী  বিহিত পূজা  ধামইরহাট  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: