মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সেখানে পৌঁছেছেন বলে

2026-10-20T19:03:01+00:00
2026-10-20T19:03:01+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম 
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সংগৃহীত ছবি
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি জানিয়েছিলেন, এই সফরের মূল লক্ষ্য হলো তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।  

আসিম মুনিরের এই সফরের মাধ্যমে কোনো রাজনৈতিক বার্তা দেয়া বা সামরিক হুমকি প্রদর্শনের সম্ভাবনা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, তার জবাবে বাঘেয়ি বলেন, দুই দেশের মধ্যে কিছু আলোচনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই মূল মনোযোগ থাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।

আরও পড়ুন

তিনি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সম্পর্কের গুরুত্ব এবং সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার ওপরও জোর দেন। সৌদি জোট ও হুতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পর, তাদের মধ্যকার উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পাকিস্তান  সেনাপ্রধান  তেহরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: