অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, ২৬ নারীসহ আটক ৮৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে পুলিশ সদর দফতরের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন ভাড়া বাড়িতে ডিজে পার্টি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে ৮৪ জনকে আটক

2026-10-20T19:43:22+00:00
2026-10-20T20:06:44+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, ২৬ নারীসহ আটক ৮৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৮:০৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে পুলিশ সদর দফতরের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন ভাড়া বাড়িতে ডিজে পার্টি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার তিনতলা বাড়িটিতে অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির জানান, বাড়িটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

তবে বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরের দাবি, বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ছিল। জন্মদিনের অনুষ্ঠান ও গায়ে হলুদের মতো আয়োজনের জন্য বাড়ির উঠান ভাড়া দেওয়া হতো। সেখানে মাদক রাখা ও অবৈধ কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল বলেও দাবি করেন তিনি।

ভাড়া দেওয়া বাড়িতে গোপনে অপরাধমূলক কর্মকাণ্ড চললে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্নও তুলেছেন এই পুলিশ কর্মকর্তা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অতিরিক্ত ডিআইজি  বাসা  ডিজে পার্টি  নারী  আটক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: