চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএমসেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

2026-10-20T19:54:50+00:00
2026-10-20T19:54:50+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএমসেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটের দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জ এলাকার জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।


প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে তিনি রাজশাহীতে যান। সেখানে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি শেষে তিনি চট্টগ্রামে আসেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: