সীতাকুণ্ডে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে

2026-10-20T20:43:39+00:00
2026-10-20T20:43:39+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম 
ছবি : সময়ের আলো
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে সাগরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সীতাকুণ্ডের কুমিরা মাছঘাট থেকে শুরু হয়ে গুলিয়াখালী, মীরসরাইয়ের ডোমখালী, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটসহ আশপাশের উপকূলীয় এলাকায় পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫ হাজার মিটার দৈর্ঘ্যের ইলিশ ধরার পাঁচটি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোজিনা পারভীন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মো. এরশাদ শেখ, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম এবং জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


অভিযান শেষে উপসচিব মোছা. রোজিনা পারভীন জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের জন্য ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীতাকুণ্ড  জাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: