শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার

2026-10-20T20:47:05+00:00
2026-10-20T20:47:05+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম 
উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
​
ঘটনার পর মঙ্গলবার রাতে ভুক্তভোগী বিপুল বিশ্বাস বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত শরিফুলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
​
অভিযুক্ত শরিফুল শার্শা উপজেলার ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। আর ভুক্তভোগী বিপুল বিশ্বাস একই ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।
​
​অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল ভুক্তভোগী বিপুল বিশ্বাসকে মারধর করেন। এর পর থেকে তিনি বিপুলের এক চাচাতো ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
​
সোমবার বিকেলে শাড়াতলা বাজারে শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে হঠাৎ শরিফুল উপস্থিত হয়ে বিপুলের সামনে পিস্তল প্রদর্শন করেন এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শরিফুল শাওন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
​
​এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বিপুল বিশ্বাস বলেন, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকির পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
​
​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
​
এদিকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি প্রদর্শনের এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ভুক্তভোগী পরিবারটির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শার্শা  প্রকাশ্যে পিস্তল প্রদর্শন  হত্যার হুমকি  অভিযোগ  শাড়াতলা বাজার  বিপুল বিশ্বাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: