আকাশসীমায় ড্রোন প্রতিহতে ন্যাটোর নিয়ম বদলাতে চায় লিথুয়ানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজ আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন মোকাবিলায় ন্যাটোর বিদ্যমান নিয়ম ও পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে লিথুয়ানিয়া। এ বিষয়ে সামরিক জোটটির সঙ্গে আলোচনা

2026-10-20T21:30:42+00:00
2026-10-20T21:31:21+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আকাশসীমায় ড্রোন প্রতিহতে ন্যাটোর নিয়ম বদলাতে চায় লিথুয়ানিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:৩১ পিএম
লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিনদাউগাস সিনকেভিচিয়ুস। ছবি : আনাদোলু
নিজ আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন মোকাবিলায় ন্যাটোর বিদ্যমান নিয়ম ও পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে লিথুয়ানিয়া। এ বিষয়ে সামরিক জোটটির সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পোল্যান্ডের দিক থেকে আসা সন্দেহভাজন একটি ইউক্রেনীয় ড্রোন লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশের পর বিস্ফোরিত হয়। এ ঘটনার পরই ন্যাটোর বর্তমান নিয়ম পর্যালোচনার উদ্যোগ নেয় ভিলনিয়াস। 

লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিনদাউগাস সিনকেভিচিয়ুস সোমবার জানান, ন্যাটোর বর্তমান বিধান অনুযায়ী, রাডারে কোনো উড়ন্ত বস্তু শনাক্ত হলেও সেটির বিরুদ্ধে শক্তি প্রয়োগের আগে যুদ্ধবিমানের পাইলটদের সরাসরি দেখে বস্তুটি শনাক্ত করতে হয়।


তবে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, রাডারে শনাক্ত হওয়া বস্তুটি চোখে দেখে নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এতে সন্দেহজনক ড্রোন দ্রুত প্রতিহত করার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

সিনকেভিচিয়ুস আশা প্রকাশ করেন, এ বিষয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা প্রায় এক মাসের মধ্যে শেষ হবে। তাঁর মতে, ড্রোন বা এ ধরনের উড়ন্ত বস্তু প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জোটের সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

লিথুয়ানিয়ার এই উদ্যোগের মূল লক্ষ্য, আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত ও মোকাবিলার প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর করা। তবে ন্যাটোর নিয়মে ঠিক কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   আকাশসীমা  ড্রোন  ন্যাটো  লিথুয়ানিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: