নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে

2026-10-20T22:32:25+00:00
2026-10-20T22:32:25+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩২ পিএম 
প্রতীকী ছবি
খুলনার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এই ঘটনা ঘটে।
বর্তমানে ভুক্তভোগী ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী খুলনা নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলে। কিন্তু নৌকাটি দিঘলিয়ার দিকে না নিয়ে তেরখাদার মধুপুর শ্যামনগর এলাকার পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যায় এবং সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত তিনজনকে গ্রেফতার করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   তেরখাদা  দলবদ্ধ ধর্ষণ  খুলনা  নদী পার করে দেওয়ার কথা বলে  নারীকে দলবদ্ধ ধর্ষণ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: